চাকরি ও ব্যাক্তি জীবনের সব থেকে বড় ২ টি সমস্যা
চাকরি ও ব্যাক্তি জীবনের সব থেকে বড় ২ টি শত্রু ১) গোল (GOAL): অবাক হবার কিছু নেই। আমি যদি আজকে আপনার কাছে জানতে চাই, আজকের দিনে আপনার গোল কি? অথবা আজকের দিনে কি achieve করতে চান ? ৯৯ ভাগ মানুষ কোনো উত্তর দিতে পারবে না।
- চাকরি ও ব্যাক্তি জীবনের সব থেকে বড় ২ টি শত্রু
১) গোল (GOAL): অবাক হবার কিছু নেই। আমি যদি আজকে আপনার কাছে জানতে চাই, আজকের দিনে আপনার গোল কি? অথবা আজকের দিনে কি achieve করতে চান ? ৯৯ ভাগ মানুষ কোনো উত্তর দিতে পারবে না।
তারপর যদি বলি, আজকের দিনের গোল বা অর্জন কিভাবে আপনার ১ বছর বা তিন বছর পরের গোল এর সাথে কানেক্টেড ? যদি কানেকশন খুঁজে পান, আপনি সাফল্যের পথে হাঁটছেন ? না পেলে, নিজেকে প্রশ্ন করুন, ভাবতে শুরু করুন।
২) ভয় (FEAR): অনেকেই হয়তো বলবেন স্ট্রেস। আমিও আপনার সাথে একমত। একটু খুঁজলেই দেখবেন , স্ট্রেস টাও ভয় থেকে আসে। আপনি হয়তো ভাবছেন, বস আপনাকে পছন্দ করে ন। পছন্দ না করলে কি হবে ?
পছন্দ না করলে হয়তো প্রমোশন হবে না, প্রমোশন না হলে, ইনকাম বাড়বে না, ইনকাম না বাড়লে, জীবনে সাচ্ছন্দ আসবে না।
এবং এই ভয় নিয়ে আসে স্ট্রেস, আর স্ট্রেস আসলে কি হয় আপনি জানেন। অস্থির লাগতে থাকে। অস্থির লাগলে কাজে মনোযোগ আসে না , কাজে মনোযোগ না আসলে, পারফরমেন্স খারাপ হয়। পারফরমেন্স খারাপ হলে, আপনার ভয় সত্য হয় এবং স্ট্রেস কন্টিনিউ করতে থাকে। আপনার মেজাজ খিট খিটে হতে থাকবে, সবার সাথে খারাপ ব্যাবহার করতে থাকবেন অথবা নিজেকে গুটিয়ে ফেলবেন।
আজকের দিনের গোল টিক করতে পারেন , আপনি কি কি জিনিসে ভয় পান, তার একটি তালিকা তৈরী করা। তার পর কাজ করবো ভয় দূর করার পদ্ধতি নিয়ে।
গোল অর্জন করা কিন্তু সহজ। প্রথমে চলুন গোল অর্জন প্রসেসটা দেখি।
গোল অর্জন করার পৃথিবীর সব থেকে সহজ এন্ড এফেক্টিভ পদ্ধতি।
স্টেপ ১) আপনার গোল
স্টেপ ২) কে অর্জন করবে (আপনি না আপনার এমপ্লয়ী ওর টীম মেম্বার)?
স্টেপ ৩) প্রসেস (কি ভাবে অর্জন করবেন)
সত্যিই এটি গোল অর্জন করার সব থাকে সহজ, সিম্পল পদ্ধতি, যা ৯৯ ভাব মানুষ ফলো করে না। আপনি ফলো করুন সাফল্য নিশ্চিত। (Principles by Ray Dalio এর বই থেকে নেয়া)
এবার চলুন আরেকটু এনালাইজ করি।
স্টেপ ১) আপনার গোল কি ঠিক আছে ? মনে করুন আপনি ভয় দূর করতে চান !
তাহলে গোল ঠিক না থাকার কোনো কারণ নাই। স্টেপ ১ টিক চিহ্ন দিন। এবার চলুন স্টেপ ২ তে যাই।
স্টেপ ২) কে অর্জন করবে (আপনি না আপনার এমপ্লয়ী ওর টীম মেম্বার)?
মনে করি, গোলটি আপনি অর্জন করবেন।
আপনি কি ঠিক মতো কাজ করছেন ?
অথবা আপনার এমপ্লয়ী ওর টীম মেম্বাররা কি ঠিক মতো কাজ করছে ?
আপনি বা আপনার এমপ্লয়ী ওর টীম মেম্বাররা যদি ঠিক মতো কাজ না করে থাকেন,তাহলে আপনাকে বদলাতে হবে, অথবা আপনার এমপ্লয়ী ওর টীম মেম্বার কি বদলাতে হবে।
নিজেকে বদলাতে হলে, তা আপনার কাছে। আপনার এমপ্লয়ী ওর টীম মেম্বার বদলাতে হলে, ফায়ার এন্ড হায়রে যেতে হবে।
স্টেপ ৩) প্রসেস (কি ভাবে অর্জন করবেন?)
যদি স্টেপ ১ এবং ২ ঠিক থাকে, তাহলে, আপনার প্রসেস ঠিক করতে হবে। যদি এক্সপার্টিজ থাকে, আপনি নিজে প্রসেস ঠিক করতে পারেন। অথবা টীম মিলে, ব্রেন স্টর্ম করে ট্রেইল এন্ড এরর মাধ্যমে প্রসেস ঠিক করতে পারেন। অথবা এক্সপার্ট এর সাহযুগিতা নিতে পারেন।
আপনার মন্তব্য অথবা প্রশ্ন থাকলে জানাতে পারেন। পরের ব্লগে কথা হবে ভয় দূর করার পদ্ধতি নিয়ে।

